সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৭ মে, বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে।রোববার সৌদি কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়ে জানায়, ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে এবং পরদিন ১০ জিলহজ ঈদুল আজহা পালিত হবে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ইরান-সংকটের-সামরিক-সমাধা/
সৌদি আরবের পাশাপাশি ওমানও একই দিনে ঈদ উদ্যাপনের ঘোষণা দিয়েছে। অন্যদিকে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও ২৭ মে ঈদের দিন নির্ধারণ করেছে। তবে ব্রুনেইতে চাঁদ দেখা না যাওয়ায় সেখানে ২৮ মে, বৃহস্পতিবার ঈদ উদ্যাপিত হবে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/পাকিস্তানকে-ভারতের-সেনাপ/
সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়। সেই হিসেবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে।