• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

সিলেট কোতোওয়ালী মডেল থানা পুলিশের হাতে ইয়াবাসহ দুই কারবারী গ্রেফতার

Reporter Name / ৭৪ Time View
Update : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

স্টাফ রিপোর্টার:

কোতোয়ালী মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ৭৮ (আটাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই মাদককারবারী গ্রেফতার করেছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকার সময় এসআই ইবাদুল্লাহর নেতৃত্বে এএসআই ইলিয়াস রহমান সঙ্গীয় ফোর্সসহ কোতোওয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ পোষ্ট অফিসের প্রধান ফটক থেকে ওজিমুল রহমান নামের একজনকে ২৫ পিছ ইয়াবাসহ আটক করা হয় এবং অপর দিকে দুপুর ১টার সময় বন্দরবাজার পেপার পয়েন্ট থেকে ৫৩পিছ ইয়াবাসহ মো: রহিম নামের কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত কারবারীদের বিরুদ্ধে ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইন ৩৬(১) এর ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়। যার মামলা নং ০৭। গ্রেফতারকৃত আসামীরা হলেন ওজিমুল রহমান (৩০) পিতা আব্দুল সাত্তার,  মাতা- ফাতেমা খাতুন,  সাং-কুরি কাহনিয়া থানা -ধর্মপাশা, জেলা- সুনামগঞ্জ, বর্তমান কানিসাইল ১নং রোড, থানা-শাহাপরান জেলা- সিলেট ও ১। মো রহিম  (৪০) পিতা আব্দুল হান্নান,  মাতা- হালিমা খাতুন,  সাং – ৯/১ আখালিয়া, নেহারি পাড়া  থানা- জালালাবাদ, জেলা-সিলেট। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আসামীদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র মিডিয়া এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()