ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর। রোববার বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ব্যারিস্টার শফিক আহমেদের ছেলে ব্যারিস্টার মাহবুব গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বাবার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রোববার বিকাল সাড়ে পাঁচটার দিকে তিনি মারা যান।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/তেহরানে-আবার-দূতাবাস-চাল/
ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/21398-2/
ব্যারিস্টার শফিক আহমেদ ১৯৩৭ সালে কুমিল্লায় জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সালে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ও লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। ব্যারিস্টার শফিক আহমেদ বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।