যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি টিকবে কি না—এই অনিশ্চয়তার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। বেড়েছে তেলের দাম, তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বৃহস্পতিবার ভোরে দেখা যায়, যুক্তরাষ্ট্রের মানদণ্ড তেল West Texas Intermediate বা ডব্লিউটিআই–এর দাম প্রায় ৪ দশমিক ০৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ৭৩ ডলারে পৌঁছায়।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/২০০৯-এর-পর-জন্মদের-জন্য-আজ/
একই সময়ে আন্তর্জাতিক বাজারের আরেক প্রধান সূচক Brent Crude তেলের দাম ৩ দশমিক ৬২ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০৫ দশমিক ৬৩ ডলারে। যদিও পরবর্তীতে দাম কিছুটা কমে আসে, তবুও বাজারে অস্থিরতা কাটেনি। বিশ্লেষকদের মতে, এই মূল্যবৃদ্ধির মূল কারণ মধ্যপ্রাচ্যের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা। যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় ইরান এখনো প্রণালিটি পুরোপুরি উন্মুক্ত করেনি।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/যুক্তরাষ্ট্রে-রহস্যজনকভ/
এই পরিস্থিতিতে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা সরাসরি দামের ওপর প্রভাব ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি যুদ্ধবিরতি ভেঙে আবার সংঘাত শুরু হয়, তাহলে তেলের দাম আরও অস্থির হয়ে উঠতে পারে।