• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

শান্তি পুরস্কার চালু করল ফিফা, প্রথম পুরস্কার পাচ্ছে ট্রাম্প

স্টাফ রিপোর্টার: / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
ফিফার ‘পিস প্রাইজ’-এর প্রথম প্রাপক হতে পারেন ট্রাম্প

বিশ্বে শান্তি প্রতিষ্ঠা ও সমাজে বিশেষ অবদানের জন্য শান্তি পুরস্কারের ঘোষণা করেছে ফিফা। এখন থেকে প্রতি বছরই ফিফা শান্তি পুরস্কার দেওয়া হবে। আগামী বছর জুনে বসছে বিশ্বফুটবলের সবচেয়ে বড় মহারণ। ৪৮ দলের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ফিফা বিশ্বকাপের ২৬তম আসর। তার আগে, আগামী ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে ‘ড্র’ অনুষ্ঠিত হবে। সেখানে সমাজে শান্তি প্রতিষ্ঠা ও বিশেষ অবদানের জন্য দেওয়া হবে এই পুরস্কার।

চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার ছিল বহুল আলোচিত বিষয়ের একটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবারের নোবেল পাওয়ার লক্ষ্যে ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন। প্রকাশ্যে নিজেকে নোবেল পাওয়ার যোগ্য দাবি করলেও বারবার হতাশ হতে হয়েছে ট্রাম্পকে। তবে এবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছ থেকে শান্তিতে পুরস্কার পেতে যাচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যমগুলোর দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে উঠতে যাচ্ছে ফিফার বিশেষ এই পুরস্কার। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর। এছাড়া, ২৬তম বিশ্বকাপের প্রধান আয়োজক যুক্তরাষ্ট্র হওয়ায় এই বিষয়টি আরও আলোচনার জন্ম দিয়েছে। তবে ইনফান্তিনো স্পষ্ট করেছেন, কে প্রথম পুরস্কারপ্রাপ্ত হবেন তা ৫ ডিসেম্বরই জানা যাবে।

এ নিয়ে মিয়ামিতে বুধবার আমেরিকা বিজনেস ফোরামে বক্তব্য দেওয়ার সময় ইনফান্তিনো বলেন,  বিশ্ব বর্তমানে বিভক্ত। যারা সমাজের জন্য কাজ করছে, তাদের স্বীকৃতি দেওয়া খুবই দরকার। এমন চিন্তাভাবনায় আমাদের এই উদ্যোগ। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া আসন্ন বিশ্বকাপের টিকিট বিক্রির কার্যক্রম চলছে। আর এর অংশ হিসেবে ১০০ মিলিয়ন ডলারের এক দাতব্য কাজের প্রজেক্টে ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্পকে নিয়োগ দিয়েছে ফিফা। ৫ ডিসেম্বর হতে যাওয়া বিশ্বকাপ ড্র অনুষ্ঠান বিশ্বজুড়ে ১ ‍মিলিয়ন মানুষ দেখবে বলে প্রত্যাশা ইনফান্তিনোর। আর সেখানেই ফিফা সভাপতি ‘পিস প্রাইজ’ তুলে দেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()