• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

রাশিয়ার রাতভর হামলায় ইউক্রেনে নিহত ৩, ছয় লাখ পরিবার বিদ্যুৎবিহীন

আন্তর্জাতিক ডেস্ক: / ৩০ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
রাশিয়ার রাতভর হামলায় ইউক্রেনে নিহত ৩

ইউক্রেনে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে ৩৩ জন হতাহত হয়েছে। এর মধ্যে অন্তত তিনজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩০ জন। সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বিদ্যুৎ গ্রিডে হামলার ফলে ইউক্রেনের প্রায় ছয় লাখের বেশি পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। প্রায় চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বদ্ধে যুক্তরাষ্ট্রের উদ্যোগে শান্তি আলোচনার মাঝেই এ হামলার ঘটনা ঘটল।

হামলার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, “যখন সবাই শান্তি পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছে, রাশিয়া তখনও হত্যা এবং ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।” দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, এই হামলায় রাশিয়া প্রায় ৩৬টি ক্ষেপণাস্ত্র এবং ৬০০টি ড্রোন ব্যবহার করেছে।

২০২২ সাল থেকে মস্কো নিয়মিতভাবেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোর ওপর ব্যাপক আক্রমণ চালিয়ে আসছে। সবশেষ এই হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্যবস্তু করা হয়েছে। রাশিয়ার ব্যাপক হামলায় শহরটির বিদ্যুৎ কাঠামো অনেকটাই ভেঙে পড়েছে। যার ফলে শহরের অনেক পরিবার এখন দিনে মাত্র আট ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছে।

সূত্র: রয়টার্স


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()