• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

যুক্তরাষ্ট্রে রহস্যজনকভাবে উধাও দুই শিক্ষার্থী, তদন্তে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: / ১০২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর রহস্যজনক নিখোঁজের ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে পরিবার, সহপাঠী ও প্রবাসী মহলে। নিখোঁজ শিক্ষার্থীরা হলেন জামিল লিমন এবং নাহিদা এস. বৃষ্টি। দুজনই পড়াশোনা করছিলেন যুক্তরাষ্ট্রের University of South Florida–এ।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ইরানে-সমাবেশে-ক্ষেপণাস্ত/

বিশ্ববিদ্যালয় পুলিশ জানায়, গত ১৬ এপ্রিল টাম্পা শহরে তাদের সর্বশেষ দেখা গেছে। সেদিন সকাল ৯টার দিকে জামিলকে তার ছাত্রাবাসে এবং সকাল ১০টার দিকে নাহিদাকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে দেখা যায়। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি।ঘটনাটি প্রকাশ্যে আসে যখন এক পারিবারিক বন্ধু তাদের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এরপর আনুষ্ঠানিকভাবে নিখোঁজ ডায়েরি করা হয় এবং বিষয়টি তদন্তে নামে স্থানীয় পুলিশ।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/২০০৯-এর-পর-জন্মদের-জন্য-আজ/

বর্তমানে Hillsborough County Sheriff’s Office শিক্ষার্থীদের খুঁজে বের করতে কাজ করছে। ইতোমধ্যে তাদের নাম অঙ্গরাজ্য ও জাতীয় নিখোঁজ ব্যক্তির ডেটাবেজেও অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিখোঁজ দুই শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের U.S. Immigration and Customs Enforcement–এর হেফাজতে নেই। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে যারা তাদের সম্পর্কে কোনো তথ্য জানেন, তাদের দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()