• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

মোহাম্মদপুরে ‘চাঁদাবাজ’ কাইল্লা ফারুক গ্রেপ্তার, মাইকিং করে জানালো পুলিশ

স্টাফ রিপোর্টার: / ৪৩ Time View
Update : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
মোহাম্মদপুরে ‘চাঁদাবাজ’ কাইল্লা ফারুক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে চাঁদাবাজ হিসেবে ফারুক ওরফে কাইল্লা ফারুক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর মাইকিং করে পুলিশ। পরে হত্যাচেষ্টার মামলায় তার দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন আসামিকে আদালতে হাজির করা হয়।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ থানার উপপরিদর্শক রাজু আহম্মেদ তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। তারপক্ষে আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে রবিবার বিকেলে কেরানীগঞ্জ থানার কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে ফারুককে গ্রেপ্তার করে পুলিশ। পরে মোহাম্মদপুর থানার ওসি তাকে নিয়ে মাইকিং করে ‘চাঁদাবাজ ধরা হয়েছে’ খবর দিয়ে কাউকে চাঁদা না দেওয়ার আহ্বান জানান।
মামলার সূত্রে জানা গেছে, আসামিরা গ্রীনভিউ হাউজিং এলাকায় মাদক স্পটে নেতৃত্ব দেয়। ব্যবসায়ী রাসেল ও তার বন্ধু মো. মামুন এই এলাকার মাদক স্পট বন্ধ করে দেয়। আসামিদের নেতৃত্বে অজ্ঞাতনামা ৭-৮ জন ৮ মোহাম্মদপুরের বছিলা রোড এলাকায় ফুটপাতের দোকানদারদের থেকে চাঁদা দাবি করে।রাসেল ও মামুনসহ আরো লোকজন আসামিদের চাঁদাবাজিতে বাধা দেয়। তখন অজ্ঞাতনামা আসামিরা রাসেল ও মামুনকে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। গত ২১ ফেব্রুয়ারি বিকেলে আসামিরা অস্ত্রসহ বছিলা রোড এলাকায় এসে তাদের মারধর করে রক্তাক্ত করে। পরবর্তীতে তাদের চিৎকারে আশেপাশের লোকজন আসলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় রাসেল মোহাম্মদপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()