• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ব্রিটেনে গণপরিবহনে মুসলিমবিরোধী হামলার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে

আন্তর্জাতিক ডেস্ক: / ৪০ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
ব্রিটেনে গণপরিবহনে মুসলিমবিরোধী হামলার সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে

ব্রিটেনের গণপরিবহনে আশঙ্কাজনক হারে বাড়ছে ইসলামভীতি ও মুসলিমবিদ্বেষী হামলা। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের তথ্যের বরাতে এই চিত্র উঠে এসেছে।পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৯-২০ সালে ২ হাজার ৮২৭টি বর্ণবিদ্বেষী অপরাধের ঘটনা রেকর্ড করা হয়। ২০২৪-২৫ সালে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ২৫৮টিতে। একই সময়ে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের সংখ্যা ৩৪৩টি থেকে বেড়ে ৪১৯টিতে পৌঁছেছে।

কমিউনিটি সংগঠনগুলো সতর্ক করে জানিয়েছে, ক্রমাগত শারীরিক ও মানসিক হেনস্তার ভয়ে অনেক মুসলিম এখন তাদের যাতায়াত সীমিত করতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে ট্রেনের খালি বগি বা বাসের ওপরের তলায় হিজাব পরা নারী ও স্কুলগামী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়ছে। ব্রিটিশ মুসলিম ট্রাস্টের প্রধান নির্বাহী আকিলা আহমেদ এই পরিস্থিতিকে অত্যন্ত উদ্বেগজনক অভিহিত করে বলেছেন, হামলার শিকার ব্যক্তিরা এখন ঘর থেকে বের হতেও আতঙ্ক বোধ করছেন। অপরাধীরা অনেক সময় মদ্যপ অবস্থায় বা জনশূন্যতার সুযোগ নিয়ে এই আক্রমণগুলো চালায় এবং পরবর্তী স্টেশনে দ্রুত নেমে পড়ে সটকে পড়ে।

বিশেষজ্ঞরা বলছেন, সিসিটিভি ক্যামেরার স্বল্পতা ও আইনি ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। বর্ণবাদবিরোধী জোট কোয়ালিশন ফর রেশিয়াল ইকুয়ালিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রকৃত ঘটনার সংখ্যা সরকারি নথির চেয়েও অনেক বেশি হতে পারে। এই সংকট নিরসনে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জিরো টলারেন্স নীতির কথা বললেও ভুক্তভোগী ও মানবাধিকার কর্মীরা সরকার ও পরিবহন কর্তৃপক্ষের কাছ থেকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()