• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

বন্যা প্রকল্প দুর্নীতির অভিযোগে ফিলিপাইনে উত্তাল জনতা

আন্তর্জাতিক ডেস্ক: / ৪০ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
বন্যা প্রকল্প দুর্নীতির অভিযোগে ফিলিপাইনে উত্তাল জনতা

বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামোতে সরকারি ব্যয়ের সাথে জড়িত দুর্নীতি কেলেঙ্কারির ঘটনায় ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের পদত্যাগের দাবিতে কয়েক হাজার মানুষ মিছিল করেছেন।রবিবার (৩০ নভেম্বর) রাজধানী ম্যানিলায় লুনেতা জাতীয় উদ্যান থেকে শুরু হয় মিছিল।দুর্নীতির বিরুদ্ধে জনগণের আন্দোলন (কেবিকেকে) এই কর্মসূচির আয়োজন করে। পরে  বিক্ষোভকারীরা মিছিল নিয়ে প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যায়।

এ সময় অনেকে মার্কোস এবং ভাইস প্রেসিডেন্ট সারা দুতার্তের মুখোশ পড়ে ছিলেন। যেখানে রাজনীতিবিদদের কুমির হিসেবে চিত্রিত করা হয়েছিল। আবার কেউ কেউ ‘মার্কোস পদত্যাগ করুন’ এবং ‘সকল দুর্নীতিবাজ রাজনীতিবিদকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানান। আয়োজকরা জানান, তাদের কর্মসূচিতে ২০ হাজার এরও বেশি মানুষ অংশ নিয়েছে।‘ট্রিলিয়ন-পেসো’ কেলেঙ্কারির বিরুদ্ধে জনসাধারণের শেষ ক্ষোভ প্রকাশ। যেখানে মার্কোসের মিত্রসহ শক্তিশালী রাজনীতিবিদদের বিরুদ্ধে বন্যা নিয়ন্ত্রণ অবকাঠামোর চুক্তির জন্য কোটি কোটি পেসোর ঘুষের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

ফিলিপাইনে সাম্প্রতিক দুটি শক্তিশালী টাইফুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হন। এ নিয়ে নাগরিকদের মাছে ক্ষোভের জন্ম দেয়। এদিকে অভিযোগ ওঠার পর দুইজন মন্ত্রী পদত্যাগ করেছেন। এছাড়াও মামলায় অভিযুক্ত একজন সাবেক আইনপ্রণেতা, জালডি কো অভিযোগ করেছেন, মার্কোস তাকে ‘জনকল্যাণের’ জন্য একটি প্রকল্প- বাজেটে ১ দশমিক ৭ বিলিয়ন ডলার যোগ করার নির্দেশ দিয়েছিলেন। এসময় তিনি একটি বরাদ্দ কমিটির প্রধান ছিলেন। তবে প্রেসিডেন্ট মার্কোস এই দাবি অস্বীকার করেছেন।

এদিন বিক্ষোভে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন ২১ বছর বয়সী ছাত্র ম্যাট ওভি ভিলানুয়েভা। যিনি সেপ্টেম্বরে প্রেসিডেন্ট প্রাসাদে একই ধরনের বিক্ষোভে অংশ নিয়েছিলেন। পুলিশ প্রায় ৩০০ জনকে গ্রেফতার করার পর সেই বিক্ষোভ সহিংস হয়ে ওঠে। ওভি ভিলানুয়েভা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাতে বলেন, সেপ্টেম্বরের পরও এখন আমাদের আবারও রাস্তায় নামার আরও কারণ আছে। তারা আমাদের সাথে বোকার মতো আচরণ করে চলেছে। আমরা যদি প্রকৃত ন্যায়বিচার চাই, তাহলে মার্কোস এর পদত্যাগ করা উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()