জর্দানে ফিলিস্তিনি শরণার্থী পরিবারের সন্তান ওমর এম ইয়াগি বুধবার রসায়নে নোবেল পুরস্কার জিতেছেন। তিনি জাপানের সাসুমু কিতাগাওয়া ও ব্রিটেনে জন্ম নেওয়া রিচার্ড রবসনের সঙ্গে যৌথভাবে মেটাল-অর্গানিক ফ্রেমওয়ার্কস নিয়ে তাদের যুগান্তকারী আবিষ্কারের জন্য এই সম্মান অর্জন করেছেন।
ওয়াহিগি বলেন, ছোটবেলায় তার পরিবার খুব সাধারণ পরিবেশে থাকত। বিদ্যুৎ বা পানি সরবরাহ ছিল না, এবং পরিবারটি একটি ছোট ঘরে গবাদি পশুর সঙ্গে বসবাস করত। ১৫ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি, এবং মাত্র ১০ বছর বয়সে প্রথমবার আণবিক গঠনের ছবি দেখে মুগ্ধ হন।
তাঁর নেতৃত্বাধীন গবেষণা দল অ্যারিজোনার মরুভূমি থেকে বাতাসের পানি আহরণে সফল হয়েছে। ইয়াগি বিজ্ঞানকে ‘সমতার সবচেয়ে শক্তিশালী শক্তি’ হিসেবে অভিহিত করেন এবং বলেন, মেধাবী ও দক্ষ মানুষ সর্বত্রই আছে, তাই তাদের সম্ভাবনা বিকশিত করার সুযোগ তৈরি করা উচিত।