• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: / ৩৪ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্প

৬.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন। শুক্রবার ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। এই ভূমিকম্পটি দেশের ওপর সাম্প্রতিক সময়ে আঘাত হানা দু’টি শক্তিশালী ভূমিকম্পের এক সপ্তাহ পর সংঘটিত হলো। প্রাদেশিক উদ্ধারকর্মী রালফ ক্যাডালেনা এএফপিকে জানিয়েছেন, ‘ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।’

ক্যাডালেনা বলেছেন, ‘আমরা হঠাৎ একটি শক্তিশালী ঝাঁকুনি অনুভব করেছি, তবে এটি বেশিক্ষণ স্থাায়ী ছিলনা।’ ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটি সুরিগাও দেল নর্তে প্রদেশের দাপা পৌরসভার কাছে প্রায় ৬৯ কিলোমিটার (৪৩ মাইল) গভীরে আঘাত হেনেছে। এরআগে মিন্দানাও দ্বীপের পূর্ব অংশে ৭ দশমিক ৪ মাত্রার এবং ৬ দশমিক ৭ মাত্রার দু’টি ভূমিকম্প আঘাত হানার এক সপ্তাহ পর এই ভূমিকম্প আঘাত হেনেছে। ওই ভূমিকম্পে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন।

সরকারি তথ্য অনুযায়ী, কয়েকদিন আগে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় সেবু প্রদেশে ৬.৯ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৭৬ জন নিহত হয় এবং ৭২ হাজার বাড়ি-ঘর ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত ফিলিপাইনে ভূমিকম্প প্রায় নিত্যদিনের ঘটনা। এটি জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত তীব্র ভূমিকম্পের একটি চাপ।১৯৭৬ সালে মিন্দানাও দ্বীপের দক্ষিণ-পশ্চিম উপকূলে ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের ফলে সুনামি হয়। ফলে ৮ হাজার মানুষ মারা যায় বা নিখোঁজ হয়, যা ছিল ফিলিপাইনের সবচেয়ে মারাত্মক প্রাকৃতিক দুর্যোগ। সূত্র: খালিজ টাইমস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()