• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠান ঘিরে বিস্ফোরণ, নিহত বর-কনে ও অতিথি

আন্তর্জাতিক ডেস্ক: / ৪৪ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
পাকিস্তানে বিয়ের অনুষ্ঠান ঘিরে বিস্ফোরণ

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি বিয়ে বাড়িতে গ্যাস বিস্ফোরণে বর-কনেসহ আটজন নিহত হয়েছেন। এছাড়াও বেশ কয়েক জন আহত হয়েছে। রবিবার (১১ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে জিও নিউজ। সরকারি প্রশাসক সাহেবজাদা ইউসুফ বলেছেন, বিস্ফোরণের বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে এবং পুলিশ কর্মকর্তারা এখনও তদন্ত করছেন। অন্যদিকে সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, বিস্ফোরণের ঘটনায় আরও সাতজন আহত হয়েছে।

ইসলামবাদের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন জানান, একটি আবাসিক ভবনের ভেতরে বিয়ের অনুষ্ঠান চলাকালীন এই বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। আগুনে আশপাশের অন্তত চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/চুক্তি-না-করলে-পরিণতি-কি/

তবে পুলিশ বিস্ফোরণের সঠিক কারণ জানাতে পারেনি। এছাড়াও গ্যাস সিলিন্ডার নাকি গ্যাস লিকেজের কারণে বিস্ফোরষের ঘটনা তা নিয়ে তদন্ত চলছে। এদিকে নিহতদের প্রতি গভীর শোক জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, এই ঘটনার পূর্ণ তদন্ত যেন দ্রুততার সঙ্গে করা হয়। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()