• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী, সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করে: মুনির

আন্তর্জাতিক ডেস্ক: / ৩২ Time View
Update : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির

চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে সংঘর্ষের দিকে ইঙ্গিত করে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির বলেছেন, ‘এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ যে, মে মাসে পাকিস্তানের শত্রুরা ধুলো কামড়েছে। পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী, এর সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করে।’ পাকিস্তান সফররত জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসেনের সম্মানে রোববার (১৬ নভেম্বর) আয়োজিত এক মধ্যাহ্নভোজে মুনির এ কথা বলেন।

আকাশের দিকে আঙুল তুলে তিনি বলেন, ‘আমি পাকিস্তানকে জয়ের দিকে নিয়ে যাইনি, আল্লাহই করেছেন।’ তিনি বলেন, মে মাসে ভারতের সঙ্গে সংঘাতের সময় যেভাবে প্রতিক্রিয়া দেখানো হয়েছিল, ভবিষ্যতে যে কোনো আগ্রাসনের ক্ষেত্রেও দৃঢ় প্রতিক্রিয়া জানানো হবে। ফিল্ড মার্শাল কোরআনের আয়াত স্মরণ করে বলেন, মহান আল্লাহ বিশ্বাসীদের প্রতিশ্রুতি দিয়েছেন যে, বিশ্বাসের মাধ্যমে তারা যে কোনো শত্রুকে পরাজিত করতে পারবে, তার শক্তি যতই হোক না কেন। পাকিস্তান মে মাসে এটি প্রমাণ করেছে। ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাম এলাকায় পর্যটকদের ওপর প্রাণঘাতী সশস্ত্র হামলার পর নয়াদিল্লি এই হামলার পেছনে পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ করে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং আন্তর্জাতিকভাবে বিষয়টি তদন্তের আহ্বান জানায়।

এমন প্রেক্ষাপটে ৫ ও ৬ মে রাতে ভারত পাকিস্তানের অভ্যান্তরে বিমান হামলা চালায় এবং অভিযানের নাম দেয় ‘অপারেশন সিন্দুর’। এরপর পাকিস্তানও ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ নামে একটি পাল্টা অভিযানে বিভিন্ন অঞ্চলে ২০টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনায় হামলা চালায়। দুই পারমাণবিক অস্ত্রধারী দেশের মধ্যে এমন ভয়াবহ উত্তপ্ত পরিস্থিতির সমাপ্তি ঘটে ১০ মে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে। যুদ্ধের কিছুদিন পরেই পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে সেনাপ্রধান মুনিরকে যুদ্ধে নেতৃত্বের জন্য ফিল্ড মার্শাল হিসেবে পদোন্নতি দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()