• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

তুষারপাত ও ঝড়ে এভারেস্ট অঞ্চলে শতাধিক পর্যটক আটকা

আন্তর্জাতিক ডেস্ক: / ২২ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
তুষারপাত ও ঝড়ে এভারেস্ট অঞ্চল

টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে নেপালের এভারেস্ট অঞ্চলে শতাধিক পর্যটক আটকা পড়েছেন। শনিবার (১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট (উচ্চতা ২৯ হাজার ৩১ ফুট) নেপালের উত্তর-পূর্বাঞ্চলীয় কোশি প্রদেশের সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলে অবস্থিত। সরকারি সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে ওই এলাকায় টানা বৃষ্টি ও তুষারপাত অব্যাহত রয়েছে। মেঘলা আকাশ, প্রবল ঝোড়ো হাওয়া ও কম দৃশ্যমানতার কারণে লুকলা বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলা প্রশাসক সুরেন্দ্র থাপা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ থাকায় এভারেস্ট বেস ক্যাম্প থেকে ফেরা অনেক পর্যটক লুকলায় আটকা পড়েছেন। তিনি বলেন, ‘পর্যটন মৌসুমে প্রতিদিন লুকলা থেকে বহু ফ্লাইট পরিচালিত হয়। কিন্তু বর্তমানে সব ফ্লাইট স্থগিত। ফলে লুকলা ও আশপাশের হোটেলগুলোতে পর্যটকদের ভিড় বেড়েছে, অনেকে থাকার জায়গা পাচ্ছেন না।’

তারা এয়ারলাইন্সের লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, তাদের সংস্থার টিকিটধারী প্রায় দেড় হাজার পর্যটক বর্তমানে লুকলায় আটকা রয়েছেন। নেপালের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত ভারী বৃষ্টি ও তুষারপাত কমার সম্ভাবনা নেই। বরং আগামী দুদিন কোশি প্রদেশসহ আশপাশের পাহাড়ি এলাকায় আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()