• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

তানজানিয়ায় বিক্ষোভ রণক্ষেত্র, ২০০ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

আন্তর্জাতিক ডেস্ক: / ২৭ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
তানজানিয়ায় বিক্ষোভ রণক্ষেত্র

তানজানিয়ায় নির্বাচনী বিক্ষোভের পর ২০০ জনেরও বেশি লোকের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা হয়েছে। একজন আইনজীবী এবং বিচার বিভাগীয় সূত্র এএফপিকে এ তথ্য জানিয়েছে। দেশটির বিরোধী দল গতকাল জানিয়েছে, তাদের আরও একজন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান ২৯ অক্টোবরের নির্বাচনে ৯৮ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন। তবে নির্বাচনে বিরোধী দলের অংশগ্রহণে নিষেধাজ্ঞা ছিল; তারা নির্বাচনকে ‘প্রহসন’ বলে প্রত্যাখ্যান করেছে।

নির্বাচনের দিন পূর্ব আফ্রিকার দেশটিতে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিরোধী দল জানিয়েছে, নির্বাচনী সহিংসতায় কমপক্ষে ৮০০ জন নিহত হয়েছেন। কূটনৈতিক এবং নিরাপত্তা সূত্রগুলো এই অনুমানকে সমর্থন করেছে। বিরোধীদলীয় নেতারা বলেন, বিশ্বাসযোগ্য প্রতিবেদন রয়েছে যে, সংখ্যাটি হাজারে পৌঁছাতে পারে। তবে সরকারি কর্তৃপক্ষ এখন পর্যন্ত নিহত বা আহতদের কোনো সংখ্যা প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে। বিরোধী দলের নেতা টুন্ডু লিসু এপ্রিল মাস থেকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে আটক রয়েছেন। দলের ভাইস-চেয়ারম্যান জন হেচেকে অক্টোবরে আটক করা হয়েছে এবং পরে সন্ত্রাসবাদমূলক কর্মকাণ্ডের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

গত শুক্রবার গভীর রাতে দেশটির পুলিশ সতর্ক করে বলেছে, তারা সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিরোধী দলের নেতাদের মধ্যে মহাসচিব জন মানিকা, ডেপুটি আমানি গোলুগওয়া এবং মুখপাত্র ব্রেন্ডা রূপিয়াকে ‘খুঁজছে’। তানজানিয়া পুলিশের মুখপাত্র ডেভিড মিসাইম এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা তাদের অবিলম্বে পুলিশের কাছে আত্মসমর্পণ করার আহ্বান জানাচ্ছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()