• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:১০ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ঢাকা বার নির্বাচনে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলতুৎমিশ সওদাগর এ্যানি

Reporter Name / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

এম নজরুল ইসলাম

দেশের সর্ববৃহৎ বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০২৬-২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ঢাকা প্রেস ক্লাবের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি।

 

গত শুক্রবার (১ মে) রাত ১২টার দিকে নির্বাচন কমিশনার অ্যাডভোকেট রায়হান মোর্শেদ ভোট গণণা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

 

এর আগে গত ২৯ ও ৩০ এপ্রিল দেশের বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচনে দুই দিন ব্যাপী ভোটগ্রহণ শেষ হয়। এ নির্বাচনে মোট ভোটার ২০ হাজার ৭৮৫ জন আইনজীবী। দুই দিনে ৭ হাজার ৬৯ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের ৩৪ শতাংশ। অর্থাৎ ভোট দেন নি ৬৬ শতাংশ আইনজীবী।

 

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বার হিসেবে পরিচিত ঢাকা আইনজীবী সমিতির এ নির্বাচনে জয়লাভ করে আলোচনায় এসেছেন অ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি। তিনি নরসিংদী জেলার মাধবদী উপজেলার কাঠালিয়া এলাকার বাসিন্দা।

 

পারিবারিক জীবনে তিনি ৫ ভাই ও ৫ বোনের মধ্যে মেঝো। তার বাবা বোরহান উদ্দিন এবং মা ফিরোজা বেগম। ছোটবেলা থেকেই মেধা ও অধ্যবসায়ের পরিচয় দিয়ে আইন পেশায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

 

তিনি যেমন একজন দক্ষ সংগঠক তেমনি সফলতার সাথে বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, কেন্দ্রীয় নির্বাহী কমিটিরয সহ-সাধারণ সম্পাদক। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ সাবেক আইন বিষয়ক সম্পাদক। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক আইন বিষয়ক সম্পাদক ছিলেন।

 

সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে ইলতুৎমিশ সওদাগর এ্যানি বলেন, বিজ্ঞ আইনজীবীরা আমার উপর আস্থা রেখে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই বিজয় আইনজীবীদের বিজয়। এই বিজয় জাতীয়তাবাদের বিজয়। দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে সবাই ভোট দিয়ে নির্বাচিতদের বার পরিচালনার দায়িত্ব দিচ্ছেন। সকলের সহযোগিতা নিয়ে আমি আইনজীবীদের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

 

তার এই বিজয়ে ঢাকা প্রেস ক্লাব ও নিজ জন্মভূমি নরসিংদীসহ স্থানীয় আইনজীবী মহল ও সাধারণ মানুষের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে ঢাকা বার আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()