• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

জবি ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ বিরোধী দেওয়াল লিখন ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’র বিরুদ্ধে প্রতিবাদী কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার বিকেলে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও দেয়ালে দেওয়াল লিখনের মাধ্যমে এই প্রচারণা চালানো হয়।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/৭-মার্চের-ভাষণ-বাজানোয়-আট/

কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, সাধারণ শিক্ষার্থীদের আড়ালে থেকে বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা চলছে। এসব প্রতিহত করতেই তাদের এই উদ্যোগ। দেওয়াল লিখনগুলোতে ‘গুপ্ত রাজনীতি বন্ধ চাই’, ‘গুপ্ত যাদের অবস্থান, বাড়ি তাদের পাকিস্তান’, ‘ঘরে ঘরে খবর পাঠা, গুপ্ত জাশির লেজ কাটা’—এ ধরনের নানা স্লোগান দেখা গেছে, যা ক্যাম্পাসজুড়ে আলোচনার সৃষ্টি করেছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/অনলাইন-ও-অফলাইন-মিলিয়ে-ক্/

শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদি হাসান হিমেল বলেন, তারা ক্যাম্পাসে কোনো ধরনের গোপন বা অস্পষ্ট রাজনৈতিক কার্যক্রম সমর্থন করেন না। শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে স্বচ্ছ ও প্রকাশ্য রাজনীতির দাবি জানান তিনি। এছাড়া সদস্য সচিব শামছুল আরেফিন বলেন, ‘গুপ্ত রাজনীতি’কারীরা নিজেদের অবস্থান স্পষ্ট করে না এবং দ্বৈত আচরণ করে, যা ক্যাম্পাস রাজনীতির জন্য ক্ষতিকর।কর্মসূচিতে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()