• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

চৌদ্দগ্রাম আলকরা ইউনিয়নে প্রায় ৫ হাজার জনসাধারণের ফ্রি চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ/দৈনিক বাংলাদেশ যুগান্তর

Reporter Name / ১৭৩ Time View
Update : বুধবার, ৯ জুলাই, ২০২৫

      কুমিল্লা চৌদ্দগ্রাম প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের ধোপাখিলা ও পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী ওয়ান স্টপ সার্ভিস মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে অস্ত্র এলাকার প্রায় ৫ হাজার নারী-পুরুষের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষুধ বিতরণ করা হয়েছে। এছাড়া অর্ধ শতাধিক শিশুর সুন্নতে খৎনা সম্পন্ন হয়েছে। সাংবাদিক এএফএম রাসেল পাটোয়ারীর তত্ত্বাবধানে, মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাস্ট ফর চ্যারিটির আর্থিক সহযোগিতা ও ড্রিমার্স কনসালটেশন এন্ড রিসার্চের সার্বিক সহযোগীতায় গত ৪ ও ৫ জুলাই ফ্রি মেডিকেল ক্যাম্প এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাষ্ট ফর চ্যারিটি পরিচালক ইসমাইল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. পেয়ার আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন নবীনগর সরকারী কলেজের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান ড. সালা উদ্দিন আফসার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ একরামুল হক হারুন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুল হক মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ুন কবির বকুল, জহির উদ্দিন রাসেল, পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মাষ্টার মোঃ ইয়াছিন, মাসুদা ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রাষ্ট ফর চ্যারিটি বাংলাদেশ প্রতিনিধি জামাল হোসেন শামীম, ডাঃ মঞ্জুর আহমেদ সাকী, সমাজ সেবক মাওলানা কুতুব উদ্দিন, পদুয়া সুফিয়া রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুল হক, আলকরা হাফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লোকমান হোসেন, সমাজ সেবক মাহফুজুর রহমান ভুঁইয়া, মজিবুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে নারী-পুরুষের মাঝে ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগে চোখের বিভিন্ন সমস্যায় ওষুধ বিতরণ করা হয় এবং ৪০ জন রোগীর আগামী বুধবার বিনামূল্যে ছানী অপারেশন করা হবে। ফ্রি

ক্যাম্পে চার শতাধিক আল্ট্রাসোনগ্রাফী, আট শতাধিক ইসিজিসহ ইউরিন টেস্ট, ডায়াবেটিকস ও রক্ত পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()