• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

চোরাচালান প্রতিরোধে ইরান জব্দ করল বিদেশি জ্বালানি জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক: / ৩২ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
ইরান জব্দ করল বিদেশি জ্বালানি জাহাজ

পারস্য উপসাগর দিয়ে চোরাচালানের সময় ৩ লাখ ৫০ হাজার লিটার জ্বালানি বহনকারী একটি বিদেশি জাহাজ জব্দ করেছে ইরান।

রোববার (৩০ নভেম্বর) ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস-আইআরজিসি’র দ্বিতীয় নৌ অঞ্চলের কমান্ডার এ তথ্য জানিয়েছেন। মেহের নিউজ এজেন্সির কে কমান্ডার হাইদার হোনারিয়ান মোজারাদ জানান, ইরানের সীমান্ত, বিশেষ করে পারস্য উপসাগরকে সুরক্ষার জন্য আইআরজিসি ব্যাপক পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে। এর ফলে জ্বালানি-পাচারকারী জাহাজটি সনাক্ত এবং জব্দ করা সম্ভব হয়েছে।

তিনি বলেন, আইআরজিসি আইন লঙ্ঘনকারী এবং চোরাচালানকারীদের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ। কমান্ডার নিশ্চিত করেছেন, জব্দ করা জাহাজটি ইসোয়াতিনি (সোয়াজিল্যান্ড)-এর পতাকা নিয়ে চলাচল করছিল। তিনি আরও জানান, প্রতিবেশী একটি দেশের ১৩ জন ক্রু সদস্য জাহাজটিতে ছিলেন। বিচারিক আদেশে জাহাজটি তীরে স্থানান্তরিত করা হয়েছে এবং বর্তমানে এর মালামাল নামানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()