• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

চীনে এআই চ্যাটবট নিয়ন্ত্রণে নতুন কঠোর নিয়মের খসড়া

আন্তর্জাতিক ডেস্ক: / ২৯ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
চীনে এআই চ্যাটবট নিয়ন্ত্রণে নতুন কঠোর নিয়মের খসড়া

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ওপর কঠোর নিয়ম আনছে চীন। বিভিন্ন চ্যাটবট যেন মানুষের আবেগ নিয়ে খেলা বা প্রভাব বিস্তার করে কারো ক্ষতি করতে না পারে সেই লক্ষ্যেই কঠোর নিয়ম চালু করছে দেশটি। চীনের খসড়া নিয়ম অনুসারে, এআইচালিত বিভিন্ন চ্যাটবট মানুষের আবেগ নিয়ন্ত্রণ করে তাদের আত্মহত্যা বা নিজের ক্ষতি করতে প্ররোচিত করতে না পারে সেজন্য এসব বটকে সীমিত করার পরিকল্পনা করছে চীন। নথি অনুসারে, চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশনের প্রস্তাবিত এসব নীতিমালা মূলত সেইসব পরিষেবাকে লক্ষ্য করে তৈরি হয়েছে, যেগুলোকে ‘মানুষের মতো আলাপ করতে পারে এমন এআই পরিষেবা’ হিসেবে বর্ণনা করেছে সংস্থাটি।

এসব নীতিমালা চূড়ান্ত হয়ে গেলে চীনের সাধারণ মানুষের জন্য উন্মুক্ত সেসব এআই পণ্য বা সেবার ওপর কার্যকর হবে, যেগুলো মানুষের ব্যক্তিত্ব অনুকরণ করে ও টেক্সট, ছবি, অডিও বা ভিডিওর মাধ্যমে ব্যবহারকারীদের সঙ্গে আবেগীয় সম্পর্ক তৈরি করে। এ প্রস্তাবিত খসড়ার ওপর জনমত জানানোর সময়সীমা আগামী ২৫ জানুয়ারি শেষ হবে বলে জানা গেছে। ‘নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অফ ল’-এর খণ্ডকালীন অধ্যাপক উইনস্টন মা বলেছেন, বেইজিংয়ের এই পরিকল্পিত নীতিমালা হবে মানুষের বৈশিষ্ট্যসম্পন্ন বা মানুষের মতো আচরণ করা এআই নিয়ন্ত্রণের লক্ষ্যে কোনো দেশের নেওয়া প্রথম পদক্ষেপ।

বিভিন্ন চীনা কোম্পানি যখন দ্রুত ‘এআই সঙ্গী’ ও ‘ডিজিটাল তারকা’ তৈরি করে চলেছে ঠিক তখনই এসব নতুন প্রস্তাবনা সামনে আনল চীন। ২০২৩ সালে চীনের জেনারেটিভ এআই সংক্রান্ত নীতিমালার সঙ্গে তুলনা করে উইনস্টন মা বলেছেন, চীনের নতুন এসব প্রস্তাবনা ‘তথ্যের নিরাপত্তা থেকে মানসিক বা আবেগনির্ভর বিষয়ে নিরাপত্তার দিকে একটি বড় পদক্ষেপ’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()