• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

চার বছর পর কাবুলে ভারতীয় দূতাবাস পুনরায় চালু

আন্তর্জািতিক ডেস্ক: / ৫১ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
কাবুলে ভারতীয় দূতাবাস পুনরায় চালু

আফগানিস্তানের রাজধানী কাবুলে চার বছর পর পুনরায় ভারতীয় দূতাবাস চালু করা হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্কের উষ্ণ পরিবেশে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা মঙ্গলবার কার্যকর হয়েছে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আফগান পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক ভারত সফরের সময় যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেই সিদ্ধান্ত অনুযায়ী কাবুলে দূতাবাস পুনরায় চালু করা হয়েছে। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, ‘দূতাবাস চালুর এই পদক্ষেপ দুই দেশের পারস্পরিক স্বার্থের সব ক্ষেত্রে কাবুলের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার প্রতি ভারতের দৃঢ় সংকল্পকে প্রতিফলিত করে।

২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা দখলের পর ভারত কাবুলে তাদের দূতাবাস বন্ধ করে দেয়। কিন্তু এক বছর পর বাণিজ্য, চিকিৎসা সহায়তা এবং মানবিক সহায়তার সুবিধার্থে একটি ছোট মিশন খোলা হয়। চীন, রাশিয়া, ইরান, পাকিস্তান এবং তুরস্কসহ প্রায় এক ডজন দেশের কাবুলে দূতাবাস রয়েছে, যদিও রাশিয়াই একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে তালেবান প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে ।

সম্প্রতি তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির দিল্লি সফরের পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটে। এর পরেই এই মাসের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, কাবুলে ভারতীয় দূতাবাস পুনরায় চালু করা হচ্ছে।

সূত্র : রয়টার্স, ডন, দ্য হিন্দু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()