• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

গুপ্তচর স্যাটেলাইট দিয়ে যুক্তরাষ্ট্রের স্থাপনায় নজরদারি চালায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক: / ৩৫ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

চলমান আন্তর্জাতিক সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে হামলার সময় ইরান একটি চীনা নির্মিত গুপ্তচর স্যাটেলাইট ব্যবহার করেছে বলে দাবি করেছে ব্রিটিশ দৈনিক Financial Times। এ তথ্য উদ্ধৃত করে খবরটি প্রকাশ করেছে The Times of Israel

প্রতিবেদনে বলা হয়, ‘টিইই-০১বি’ নামের এই স্যাটেলাইটটি চীনের প্রতিষ্ঠান ‘আর্থ আই কো’ তৈরি ও উৎক্ষেপণ করে। ২০২৪ সালের শেষ দিকে এটি গোপনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স অধিগ্রহণ করে বলে দাবি করা হয়েছে। ফাঁস হওয়া ইরানি সামরিক নথির বরাতে প্রতিবেদনে বলা হয়, এই স্যাটেলাইট ব্যবহার করে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিগুলোর ওপর নজরদারি চালানো হয়। এর মধ্যে সৌদি আরব, জর্ডান, বাহরাইন এবং ইরাকের একাধিক ঘাঁটি রয়েছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/৪৫-দিনের-যুদ্ধবিরতিতে-রা/

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মার্চ মাসে ওই ঘাঁটিগুলোর ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরে স্যাটেলাইটটি ছবি সংগ্রহ করে। বিশেষ করে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটির ওপর একাধিক দিনে নজরদারি চালানো হয়। এছাড়া জর্ডানের মুয়াফফাক সালতি বিমানঘাঁটি, বাহরাইনের মানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং ইরাকের এরবিল বিমানবন্দর এলাকাও নজরদারির তালিকায় ছিল বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/তেহরানে-আবার-দূতাবাস-চাল/

চুক্তির অংশ হিসেবে আইআরজিসি চীনের একটি স্যাটেলাইট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের গ্রাউন্ড স্টেশন ব্যবহার করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস, সিআইএ, পেন্টাগন কিংবা চীন সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান রাশিয়ার কাছ থেকেও গোয়েন্দা স্যাটেলাইট তথ্য পেয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই এই নতুন তথ্য ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ ও আলোচনার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()