• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

গাজা শহর ৬ কোটি ১০ লাখ টন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে: জাতিসংঘ

Reporter Name / ৬৪ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

 

             আন্তর্জাতিক ডেস্ক:

দুই বছরের যুদ্ধের পর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা শহরের তিন-চতুর্থাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। অঞ্চলটি ৬১ মিলিয়ন টনেরও বেশি ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে আছে।

শনিবার (২৫ অক্টোবর) জাতিসংঘ পরিবেশ কর্মসূচি প্রকাশিত এক মূল্যায়নে এ তথ্য উঠে এসেছে। লাইভ প্রতিবেদনে মিডল ইস্ট আই এ তথ্য জানিয়েছে।

সংস্থার প্রতিবেদন অনুসারে, যুদ্ধের প্রথম পাঁচ মাসেই গাজার প্রায় দুই-তৃতীয়াংশ ধ্বংসাবশেষ সৃষ্টি হয়েছিল। বর্তমান যুদ্ধবিরতির আগের মাসগুলোতেও ভবন ধ্বংসের ঘটনা ত্বরান্বিত হয়েছে।

২০২৫ সালের এপ্রিল থেকে জুলাই পর্যন্ত রাফাহ এবং খান ইউনিসের মধ্যবর্তী অঞ্চলের দক্ষিণ অংশে ৮০ লাখ টন ধ্বংসাবশেষ তৈরি হয়।

ইউএনইপির বিশ্লেষণে আরও উল্লেখ করা হয়েছে, ২.৯ মিলিয়ন টন ধ্বংসাবশেষ ‘পরিচিত শিল্প স্থান থেকে আসা বিপজ্জনক বর্জ্য’র মাধ্যমে দূষিত হতে পারে।

জাতিসংঘের স্যাটেলাইট সেন্টার প্রোগ্রামের স্যাটেলাইট বিশ্লেষণে দেখা গেছে, ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় প্রায় ১ লাখ ৯৩ হাজার ভবন ধ্বংস করেছে – এটি যুদ্ধ শুরু হওয়ার আগে বিদ্যমান কাঠামোর প্রায় ৭৮ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()