• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

কুমিল্লার সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা ও নিরাপত্তা শঙ্কা: প্রবাসে অনিশ্চয়তায় মোঃ আজমুল হুদা মিঠু

Reporter Name / ১০০ Time View
Update : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

কুমিল্লার সাবেক ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা ও নিরাপত্তা শঙ্কা: প্রবাসে অনিশ্চয়তায় মোঃ আজমুল হুদা মিঠু: দৈনিক বাংলাদেশ যুগান্তর

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজমুল হুদা মিঠুকে ঘিরে রাজনৈতিক বিরোধ, মামলা এবং নিরাপত্তা শঙ্কার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বর্তমানে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ আজমুল হুদা মিঠু (পিতা: মোঃ আয়েত আলী) কুমিল্লা শহরের হাউজিং এস্টেট এলাকার বাসিন্দা। তিনি ২০০৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেন। পরবর্তীতে ২০০৮ সালে কার্যনির্বাহী সদস্য এবং ২০০৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালে তিনি দলীয় কার্যক্রম পরিচালনা, সদস্য সংগ্রহ, সভা-সমাবেশ আয়োজনসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ভূমিকা রাখেন।

তার ঘনিষ্ঠ রাজনৈতিক সহকর্মীদের দাবি, সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিপক্ষের বিরোধিতার মুখে পড়েন। বিশেষ করে স্থানীয় ছাত্রলীগ নেতাদের সঙ্গে তার বিরোধ তীব্র আকার ধারণ করে। অভিযোগ রয়েছে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখার তৎকালীন ছাত্রলীগ সভাপতির সঙ্গে ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে তার ওপর চাপ সৃষ্টি করা হয়।

২০০৯ সালের জানুয়ারি মাসে একটি ভর্তিকেন্দ্রিক ঘটনার জেরে ছাত্রলীগ সংশ্লিষ্ট এক নেতার সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়, যা পরবর্তীতে দীর্ঘমেয়াদি শত্রুতায় রূপ নেয় বলে জানা যায়। স্থানীয় রাজনৈতিক মহলে প্রচলিত রয়েছে, এই বিরোধের জের ধরে তার বিরুদ্ধে বিভিন্ন সময় হুমকি ও হয়রানির অভিযোগ উঠে এসেছে।

এদিকে, ২০২৪ সালের জুলাই মাসে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়। সংশ্লিষ্টদের দাবি, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং বর্তমানে বিচারাধীন রয়েছে।

মোঃ আজমুল হুদা মিঠুর ঘনিষ্ঠদের আশঙ্কা, দেশে ফিরে এলে তাকে গ্রেফতার, শারীরিক নির্যাতন কিংবা আরও গুরুতর ঝুঁকির মুখে পড়তে হতে পারে। তাদের ভাষ্য, পূর্বের রাজনৈতিক বিরোধ এবং চলমান মামলার কারণে তার নিরাপত্তা হুমকির মুখে রয়েছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী বা অভিযুক্ত পক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()