• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

কিয়েভসহ ইউক্রেনে রাশিয়ার ড্রোন-মিসাইল হামলা

আন্তর্জাতিক ডেস্ক: / ২১ Time View
Update : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
কিয়েভসহ ইউক্রেনে রাশিয়ার ড্রোন-মিসাইল হামলা

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন জায়গায় ড্রোন ও মিসাইল দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে এসব হামলা চালায় রুশ বাহিনী। এতে অন্তত তিনজন নিহত হয়েছেন। গতকাল মস্কোতে গাড়ি বোমা হামলা চালিয়ে এক জেনারেলকে হত্যা করে অজ্ঞাতরা। এর একদিন পরই ইউক্রেনে ব্যাপক হামলা চালাল রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কিনঝাল মিসাইল দিয়ে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে। এছাড়া দেশটির দেনিপ্রোপার্টভোস্ক অঞ্চলের আন্দ্রিভকা এবং খারকিভের প্রাইলিপকা এলাকা দখল করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া সেভওয়ারেদেঙ্কো জানিয়েছেন, ভোরবেলা রাশিয়া অন্তত ৬০০ ড্রোন এবং কয়েক ডজন মিসাইল ব্যবহার করে হামলা চালিয়েছে। এসব হামলায় পূর্বাঞ্চলের জ্বালানি অবকাঠামোগুলো সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। নতুন হামলার পর ইউক্রেনের বেশিরভাগ অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()