• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

কারাগারের শিকলও থামাতে পারেনি ভোলার সাংবাদিক ফরিদুল ইসলামের কন্ঠ অপহরণ ও নির্যাতনের ঘটনার ন্যায় বিচারের প্রত্যাশা নিজস্ব প্রতিবেদক। “সত্য প্রকাশ করাই ছিল কি সাংবাদিক ফরিদুল ইসলাম এর অপরাধ? ২০২১ সালের ৫ আগস্টের একটি অপহরণ ও নির্মম নির্যাতনের ঘটনার বর্ণনা দিয়েছেন ভোলার সাংবাদিক ভুক্তভোগী মোঃ ফরিদুল ইসলাম। ফরিদুল ইসলাম জানান, দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন এর বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চাকরির নামে প্রতারণা ও তেতুলিয়া নদীর জেগে ওঠা চর দখল সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের জেরে তাকে পরিকল্পিতভাবে অপহরণ ও নির্যাতনের শিকার হতে হয়েছে। মোঃ ফরিদুল ইসলাম জানান, ২০২১ সালের ৪ আগস্ট সকাল ১০টার দিকে তাকে ভোলা বাংলাবাজার সড়কের নতুন মসজিদ দক্ষিণ পাশে বড় মোল্লা বাড়ির সামনে থেকে জোর পূর্বক চোখ-মুখ বেঁধে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। দিনভর নির্মম নির্যাতনের পর তার বিরুদ্ধে মিথ্যা চাঁদবাজি মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিলো। প্রায় দুই মাস কারাবন্দি থাকার পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পায়। কারাগারে চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত করা হয়েছিল বলে ফরিদুল ইসলাম দাবি করেন। এ ঘটনায় ফরিদুল ইসলাম ভোলার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গুম করে হত্যার উদ্দেশ্যে অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নং – (-৪৩১/২০২১। ওই মামলায় আদালত পিবিআই বরিশালকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। :১৬ জুলাই ২০২৪ ইং তারিখে মামলায় পেনাল কোডের ১৪৯/৩০৭/৩২৫/৩৪১/৩৬৪/৪০৬ ধারায় অভিযোগ আনা হয়। তবে মামলার বাদীর অভিযোগ, তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রবিউল ইসলাম (বিপি-৯০১৯২২৩০০৭), পিবিআই বরিশাল, ৫ জুন ২০২৫ তারিখে আদালতে যে প্রতিবেদন দাখিল করেছেন, তাতে অপহরণ ও হত্যাচেষ্টার গুরুত্বপূর্ণ ধারা বাদ দেওয়া হয়েছে এবং দুইজন আসামি মোঃ তামিম, মোঃ আজগরকে অব্যাহতি দেয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন তথ্যপ্রমাণ পাওয়া সত্ত্বেও মামলাটির গুরুত্বপূর্ণ ধারা বাদ দিয়ে দুর্বল ধারা দিয়ে অভিযোগপত্র দেয়া হয়েছে আদালতে। বর্তমানে মামলাটি ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন আছে। বাদীপক্ষ পিবিআই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেছেন এবং পূর্বের ধারা বহাল রেখে ৪ ও ৫ নম্বর আসামি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। নারাজি শুনানির তারিখের অপেক্ষায় রয়েছেন তিনি। মোঃ ফরিদুল ইসলাম আরও অভিযোগ করেন, মামলাটি প্রত্যাহারের জন্য তাকে ও তার পরিবারকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে বলে দাবি তার। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক থাকার কারণে বক্তব্য পাওয়া যায়নি। মোঃ ফরিদুল ইসলামের উপর ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়’বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভোলার সাংবাদিক সমাজ। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে একজন সাংবাদিকের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত থাকে।

Reporter Name / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

   নিজস্ব প্রতিবেদক:

“সত্য প্রকাশ করাই ছিল কি সাংবাদিক ফরিদুল ইসলাম এর অপরাধ? ২০২১ সালের ৫ আগস্টের একটি অপহরণ ও নির্মম নির্যাতনের ঘটনার বর্ণনা দিয়েছেন ভোলার সাংবাদিক ভুক্তভোগী মোঃ ফরিদুল ইসলাম।

ফরিদুল ইসলাম জানান, দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপন এর বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, চাকরির নামে প্রতারণা ও তেতুলিয়া নদীর জেগে ওঠা চর দখল সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের জেরে তাকে পরিকল্পিতভাবে অপহরণ ও নির্যাতনের শিকার হতে হয়েছে।

মোঃ ফরিদুল ইসলাম জানান, ২০২১ সালের ৪ আগস্ট সকাল ১০টার দিকে তাকে ভোলা বাংলাবাজার সড়কের নতুন মসজিদ দক্ষিণ পাশে বড় মোল্লা বাড়ির সামনে থেকে জোর পূর্বক চোখ-মুখ বেঁধে একটি মাইক্রোবাসে তুলে নেওয়া হয়। দিনভর নির্মম নির্যাতনের পর তার বিরুদ্ধে মিথ্যা চাঁদবাজি মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিলো। প্রায় দুই মাস কারাবন্দি থাকার পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পায়। কারাগারে চিকিৎসা সুবিধা থেকেও বঞ্চিত করা হয়েছিল বলে ফরিদুল ইসলাম দাবি করেন।

এ ঘটনায় ফরিদুল ইসলাম ভোলার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গুম করে হত্যার উদ্দেশ্যে অভিযোগে মামলা দায়ের করেন। মামলা নং – (-৪৩১/২০২১। ওই মামলায় আদালত পিবিআই বরিশালকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। :১৬ জুলাই ২০২৪ ইং তারিখে মামলায় পেনাল কোডের ১৪৯/৩০৭/৩২৫/৩৪১/৩৬৪/৪০৬ ধারায় অভিযোগ আনা হয়।

তবে মামলার বাদীর অভিযোগ, তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ রবিউল ইসলাম (বিপি-৯০১৯২২৩০০৭), পিবিআই বরিশাল, ৫ জুন ২০২৫ তারিখে আদালতে যে প্রতিবেদন দাখিল করেছেন, তাতে অপহরণ ও হত্যাচেষ্টার গুরুত্বপূর্ণ ধারা বাদ দেওয়া হয়েছে এবং দুইজন আসামি মোঃ তামিম, মোঃ আজগরকে অব্যাহতি দেয়া হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন ও বিভিন্ন তথ্যপ্রমাণ পাওয়া সত্ত্বেও মামলাটির গুরুত্বপূর্ণ ধারা বাদ দিয়ে দুর্বল ধারা দিয়ে অভিযোগপত্র দেয়া হয়েছে আদালতে।

বর্তমানে মামলাটি ভোলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন আছে। বাদীপক্ষ পিবিআই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেছেন এবং পূর্বের ধারা বহাল রেখে ৪ ও ৫ নম্বর আসামি অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। নারাজি শুনানির তারিখের অপেক্ষায় রয়েছেন তিনি।

মোঃ ফরিদুল ইসলাম আরও অভিযোগ করেন, মামলাটি প্রত্যাহারের জন্য তাকে ও তার পরিবারকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়েছে। অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছে বলে দাবি তার।

এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক থাকার কারণে বক্তব্য পাওয়া যায়নি।

মোঃ ফরিদুল ইসলামের উপর ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়’বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভোলার সাংবাদিক সমাজ। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে একজন সাংবাদিকের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষিত থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()