• ঢাকা, বাংলাদেশ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

‘এআই ফর অল’ ঘোষণা কানাডার, জিডিপি বাড়বে ৩ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক: / ৬৪ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

নতুন জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কৌশল ‘এআই ফর অল’ ঘোষণা করেছে কানাডা সরকার। সরকারের দাবি, এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে ২০৩১ সালের মধ্যে দেশে প্রায় ২ লাখ ৫০ হাজার নতুন চাকরি সৃষ্টি হবে এবং জাতীয় অর্থনীতিতে ৩ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি যোগ হবে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ভয়াবহ-অগ্নিকাণ্ডে-কাঁদছে/

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি টরন্টোতে আনুষ্ঠানিকভাবে এ কৌশল উন্মোচন করেন। পরিকল্পনার অংশ হিসেবে দেশীয় এআই কোম্পানিগুলোকে সহায়তা দিতে ৫০০ মিলিয়ন কানাডিয়ান ডলারের একটি প্রযুক্তি তহবিল গঠন করা হবে। সরকারের মতে, এআই প্রযুক্তির বাণিজ্যিক ব্যবহার এবং বিভিন্ন খাতে এর বিস্তৃত প্রয়োগ উৎপাদনশীলতা বাড়াবে। এর ফলে অর্থনীতিতে অতিরিক্ত প্রায় ২০০ বিলিয়ন কানাডিয়ান ডলার যুক্ত হতে পারে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সুপার-এল-নিনোর-শঙ্কা-বি/

নতুন কৌশলের অন্যতম লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে কানাডার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে এআই ব্যবহারের হার বর্তমান প্রায় ১২ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশে উন্নীত করা। একই সঙ্গে তরুণদের জন্য এআইভিত্তিক চাকরি ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনাও নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, বৈশ্বিক এআই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করা এবং উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যেই কানাডা এ উচ্চাভিলাষী কৌশল গ্রহণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()