
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/মির্জা-আব্বাসকে-দেখতে-হা/
ওই মামলার অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই সকাল ৯টার দিকে যাত্রাবাড়ির কুতুবখালী এলাকার বউবাজারের রোডে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে চোখে গুলি লাগে লর্ড হার্ডিঞ্জং ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র মো. আরিফের। চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আরিফের বাবা মো. ইউসুফ বাদী হয়ে যাত্রাবাড়ি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৪৩ জনের বিরুদ্ধে মামলা করেন।