• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ইসরায়েল যুদ্ধবিরতি ভাঙতে পারে – সতর্ক করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক: / ৭৭ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
ইসরায়েল যুদ্ধবিরতি ভাঙতে পারে

গাজার যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইরান। তবে দেশটি সতর্ক করে দিয়েছে যে ইসরায়েল অতীতে বহুবার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করেছে। তাই এবার এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আন্তর্জাতিক মহলকে সতর্ক থাকতে হবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই সোমবার তেহরানে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, আমাদের প্রধান দাবি হলো গাজায় ইসরায়েলি অপরাধ বন্ধ করা, অবরোধ তুলে নেওয়া এবং যুদ্ধবিধ্বস্ত জনগণের কাছে অবিলম্বে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।

তিনি স্মরণ করিয়ে দেন, গত কয়েক দশকের অভিজ্ঞতায় দেখা গেছে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করেছে। বিশেষ করে লেবাননে ৪৫শ’রও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের দৃষ্টান্ত রয়েছে। তাই শান্তিপ্রিয় দেশগুলোকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে, যাতে ইসরায়েল আবারও প্রতিশ্রুতি ভঙ্গ না করে।

বাঘাই আরও জানান, গাজায় প্রায় ৭০০ দিনব্যাপী হত্যাযজ্ঞ ও অবরোধের পর এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। ইরান এই সমঝোতার মূল লক্ষ্য ইসরায়েলি আগ্রাসন বন্ধকে সমর্থন জানালেও, ভবিষ্যৎ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()