• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান প্রস্তাবে বাংলাদেশসহ ১৪২ দেশের সমর্থন /দৈনিক বাংলাদেশ যুগান্তর 

Reporter Name / ১৫২ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

 

আন্তর্জাতিক ডেস্ক:

ইসরায়েল-ফিলিস্তিন দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রস্তাবে বাংলাদেশসহ ১৪২ দেশের সমর্থন বাংলাদেশসহ ১৪২টি দেশ ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের রূপরেখা নির্ধারণ করেছে। শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল সমর্থনে এই প্রস্তাব গৃহীত হয়।

ভোটে ১৪২টি দেশ পক্ষে ভোট দেয়, যা মধ্যপ্রাচ্যে শান্তির পথে এক নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ ১০টি দেশ।

আর ভোটদানে বিরত ছিল ১২ দেশ।সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি সুস্পষ্ট সমর্থন দিয়েছে। তারা বলেছে, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দাবি এখন আরও জোরালো হলো।

ফিলিস্তিনি ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখ জাতিসংঘের এই সিদ্ধান্তকে ‘গুরুত্বপূর্ণ পদক্ষেপ’ বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এটি দখলদারিত্ব শেষ করার এবং আমাদের স্বাধীন রাষ্ট্র অর্জনের পথে একটি মাইলফলক।

ঘোষণায় উল্লেখ করা হয়েছে, হামাসকে অবশ্যই সব জিম্মি মুক্ত করতে হবে। ৭ অক্টোবর বেসামরিক লোকদের ওপর হামলার জন্য হামাসকে নিন্দা জানানো হচ্ছে। গাজায় যুদ্ধ বন্ধ ও স্থায়ী শান্তির লক্ষ্যে সমষ্টিগত পদক্ষেপ নিতে হবে।

ঘোষণাটি ইতোমধ্যে আরব লীগ সমর্থন করেছে এবং জুলাই মাসে ১৭টি সদস্য রাষ্ট্র এতে স্বাক্ষর করেছে।

সূত্র: আল-জাজিরা, ইউএন নিউজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()