• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ইসরায়েলে অস্ত্র রপ্তানি পুনরায় চালুর সিদ্ধান্ত জার্মানির

আন্তর্জাতিক ডেস্ক: / ৩৫ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
অস্ত্র রপ্তানি পুনরায় চালুর সিদ্ধান্ত জার্মানির

গাজায় গণহত্যা যুদ্ধের কারণে ইউরোপজুড়ে তীব্র আলোড়নের মুখে জার্মান সরকার ইসরায়েলের ওপর আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল। কিন্তু অল্প সময়ের লোক দেখানো এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে আবারও ইসরায়েলে অস্ত্র সরবরাহের অনুমোদন দেওয়া হচ্ছে। সোমবার (১৭ নভেম্বর) জার্মান সরকার জানিয়েছে, তারা ইসরায়েলের কাছে কিছু অস্ত্র বিক্রি স্থগিত রাখার আদেশ আগামী সপ্তাহ থেকে প্রত্যাহার করবে।

জার্মান সরকারের একজন মুখপাত্র বলেন, এই সিদ্ধান্তের ফলে আগস্টে স্থগিত রপ্তানি ২৪ নভেম্বর থেকে পুনরায় চালু করা সম্ভব হবে। মুখপাত্র আরও বলেন, ‘একটি সাধারণ নিয়ম হিসাবে, সরকার অস্ত্র রপ্তানির সিদ্ধান্তে কেস-বাই-কেস পর্যালোচনায় ফিরে যাবে।’ গাজা যুদ্ধের কারণে জনগণের চাপ বৃদ্ধির মধ্যে আগস্ট মাসে ইসরায়েলে কিছু অস্ত্র রপ্তানি স্থগিত করার ঘোষণা দেয় জার্মানি। ইউরোপীয় এই দেশটি যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক।

চলতি সপ্তাহের শুরুতে জার্মানির রাজধানীতে ১ লাখেরও বেশি মানুষ ফিলিস্তিনপন্থী সমাবেশ করে। তারা ইসরায়েলের সঙ্গে সব ধরণের সামরিক সহযোগিতা বন্ধ করার আহ্বান জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()