ইরানে যুদ্ধ নিয়ে ৮০টি বড় গবেষণা প্রতিষ্ঠান বলেছে, যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি। ইরানের তাসনিম নিউজ এজেন্সির ‘সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’ এক মাসে এসব প্রতিষ্ঠানের প্রতিবেদন বিশ্লেষণ করে এ কথা বলেছে। বিশ্লেষণে দেখা যায়, সামরিক শক্তিতে এগিয়ে থাকলেও ইরান এখন কৌশলগতভাবে অনেক সুবিধাজনক অবস্থায় রয়েছে। বিশ্লেষকরা বলেছেন, ইরানের আত্মরক্ষা কৌশল পাঁচটি প্রধান বিষয় উন্মোচন করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইল সামরিক প্রযুক্তিতে অনেক উন্নত হলেও তারা কিছুটা আঘাত হানতে পারে।
কিন্তু রণকৌশলগত বিজয়ের দৌড়ে তারা পিছিয়ে পড়েছে। ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করা, প্রতিরক্ষা সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া কিংবা দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা যুদ্ধে পশ্চিমা শক্তির লক্ষ্য ছিল। কিন্তু এসব লক্ষ্যে তারা সফল হয়নি। যুদ্ধের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালি। ইরান বুদ্ধিমত্তার সঙ্গে অপ্রতিসম যুদ্ধ চালিয়ে যুদ্ধের নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এই গুরুত্বপূর্ণ নৌপথটি দখল করতে বা পুনরায় সচল করতে ব্যর্থ হয়েছে। ফলে আন্তর্জাতিক ভূরাজনীতিতে ইরানের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/টানা-ওঠানামার-পর-আবার-বাড়/
এখন সময় যুক্তরাষ্ট্র বা ইসরাইলের চেয়ে ইরানের জন্যই বেশি অনুকূল। যুক্তরাষ্ট্র এখন এমন এক অবস্থানে রয়েছে যে, সম্মানজনকভাবে যুদ্ধ থেকে বেরিয়ে আসতে হলে তাদের একটি কৃত্রিম প্রচারণামূলক বিজয় দেখাতে হবে। অন্যথায় কোনো অর্জন ছাড়াই যুদ্ধের সমাপ্তি টানতে হবে। এই বিশ্লেষণে ৮০টি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ২২টি বড় সংস্থা রয়েছে। যার মধ্যে ব্রুকিংস ইনস্টিটিউশন, কার্নেগি এন্ডোমেন্ট, সিএফআর, র্যান্ড করপোরেশন এবং হেরিটেজ ফাউন্ডেশন উল্লেখযোগ্য।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com
এছাড়া যুক্তরাজ্যের চ্যাথাম হাউজ ও রুসি, ইউরোপীয় ইউনিয়নের এসআইপিআরআই, ব্রুগেলসহ এশিয়ার চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ ৯টি গবেষণা প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ ও ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামসহ ১৪টি আন্তর্জাতিক সংস্থা রয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর বিশেষজ্ঞরা একমত যে, ইরান সুকৌশলে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছে। সামরিক শক্তি প্রয়োগের চেয়েও বড় বিষয় হলো কৌশলগত লক্ষ্য অর্জন করা। আর এখানেই যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে আটকে দিতে সক্ষম হয়েছে তেহরান।