ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আবারও শান্তি আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, একটি সমঝোতায় পৌঁছানোর বিষয়ে তারা আশাবাদী। তবে একইসঙ্গে উত্তেজনাও বাড়ছে। ইরান হুঁশিয়ারি দিয়েছে—নৌ অবরোধ না তুললে লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হবে।
গত সপ্তাহে ইসলামাবাদে প্রথম দফার আলোচনা ব্যর্থ হলেও, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সংলাপ শুরুর ইঙ্গিত দিয়েছেন। পাকিস্তানের একটি প্রতিনিধিদল ইতোমধ্যে তেহরানে পৌঁছেছে। হোয়াইট হাউস জানিয়েছে, পরবর্তী বৈঠক আবারও ইসলামাবাদেই হতে পারে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/গুপ্তচর-স্যাটেলাইট-দিয়ে/
বিশেষজ্ঞরা বলছেন, এই আলোচনার ফলাফল শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক অর্থনীতির ওপরও বড় প্রভাব ফেলবে। কারণ, বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল হরমুজ প্রণালি দিয়ে পরিবহন হয়। আইএমএফ সতর্ক করে বলেছে, সংকট না কমলে তেলের দাম বাড়বে, বাড়বে মূল্যস্ফীতিও।