• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত রোধে মধ্যস্থতাকারী ভূমিকা নিচ্ছে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: / ৯৬ Time View
Update : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাত রোধে মধ্যস্থতাকারী ভূমিকা নিচ্ছে তুরস্ক

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় এগিয়ে আসছে তুরস্ক। সংঘাত বন্ধে আন্তর্জাতিক উদ্যোগের কেন্দ্রে নিজেকে অবস্থান করানোর চেষ্টা করছে আঙ্কারা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ইতোমধ্যে ইরান, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, কাতার, মিসর, পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে আলোচনা করেছেন। এই আলোচনা মূলত যুদ্ধ বন্ধের পথ খুঁজে বের করার প্রচেষ্টার অংশ।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ইরানে-দ্বৈত-উৎসবে-ইরানি-ব/

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গেও কথা বলেছেন ফিদান। সেখানে তেহরানের পরবর্তী পদক্ষেপ কী হতে পারে, তা বোঝার চেষ্টা করা হয়েছে এবং উত্তেজনা আরও না বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, আঞ্চলিক দেশগুলো—বিশেষ করে আরব রাষ্ট্রগুলোর মধ্যে একটি অভিন্ন অবস্থান গড়ে তোলার চেষ্টা করছে আঙ্কারা, যাতে সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায়।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ইরান-ভারত-মহাসাগরে-মার্ক/

এদিকে, ধারণা করা হচ্ছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ প্রতিনিধি—জ্যারেড কুশনার বা স্টিভ উইটকফের সঙ্গে  কথা বলেছেন। এটা খুবই তাৎপর্যপূর্ণ। কারণ ভবিষ্যতে কোনো আলোচনা শুরু হলে তারাই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()