• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ইরানের সেই টিভি উপস্থাপিকা সাহার এমামি পেলেন আন্তর্জাতিক পুরস্কার। দৈনিক বাংলাদেশ যুগান্তর 

হারুন অর রশিদ হিরো / ১২৫ Time View
Update : সোমবার, ৩০ জুন, ২০২৫

       হারুন অর রশিদ হিরো:

ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার মধ্যেও অসম সাহসিকতার সঙ্গে সম্প্রচার চালিয়ে যাওয়া ইরানি টেলিভিশন উপস্থাপিকা সাহার এমামি পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার। তার বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাকে ভেনেজুয়েলার সর্বোচ্চ সাংবাদিকতা সম্মাননা সিমন বলিভার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৮ জুন) এক বিশেষ অনুষ্ঠানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানে নিযুক্ত রাষ্ট্রদূত আলি চেগিনির হাতে এই পুরস্কার তুলে দেন। এই পুরস্কারের মাধ্যমে সাহসী উপস্থাপিকার পাশাপাশি হামলায় নিহত অন্যান্য সাংবাদিকদেরও সম্মান জানানো হয়।

১৩ জুন, পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক স্থাপনায় আগ্রাসন শুরু করে। এর অংশ হিসেবে ১৬ জুন তেহরানে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবি-র প্রধান কার্যালয়ে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

হামলার সময় টিভি লাইভে ছিলেন সাহার এমামি। বিস্ফোরণের পর তিনি নিরাপদ স্থানে সরে গেলেও, কিছু সময়ের মধ্যেই আবার ফিরে আসেন ক্যামেরার সামনে। তার এই আত্মত্যাগী সাহসিকতা ইরানে ব্যাপক প্রশংসিত হয় এবং আন্তর্জাতিক মহলেও আলোচিত হয়ে ওঠে।ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলেন, ‘সাহসিকতা, প্রতিরোধ আর পেশাদারিত্বের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন সাহার এমামি ও তার সহকর্মীরা। এই পুরস্কার ইরানি সাংবাদিকতার প্রতি আমাদের শ্রদ্ধা ও সংহতির প্রতীক।

জাতীয় সাংবাদিক দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সাহার এমামি ও ইসরায়েলি হামলায় নিহত আইআরআইবি কর্মীদের ‘মিডিয়া শহীদ’ আখ্যা দিয়ে তাদের সম্মাননা জানানো হয়।পুরস্কার গ্রহণ করেন ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলি চেগিনি। তিনি বলেন, এই পুরস্কার কেবল একজন উপস্থাপিকার নয়, পুরো ইরানি জাতির সাহস ও প্রতিরোধের প্রতীক।

অনুষ্ঠানে ভেনেজুয়েলার সরকার, মিডিয়া ও সাধারণ জনগণ করতালির মাধ্যমে সাহসী সাংবাদিকতাকে অভিনন্দন জানান। অনুষ্ঠানটি দেশটির একাধিক জাতীয় টেলিভিশন চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়।

সূত্র :প্রেস টিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()