ইরানের সামরিক বাহিনী বলেছে যে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের সামরিক শক্তি সম্পর্কে পুরোপুরি জানে না। তারা আরও বলেছে যে, তারা তাদের শত্রুদের সম্পূর্ণরূপে পরাজিত না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। ইরানের খাতাম-আল আনবিয়া সদর দপ্তর থেকে এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, “আমাদের সামরিক শক্তি এবং সরঞ্জাম সম্পর্কে আপনার ধারণা অসম্পূর্ণ। আমাদের কৌশলগত সক্ষমতা সম্পর্কে আপনি কিছুই জানেন না।”
ইরানিদের দাবি যে, তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, আক্রমণাত্মক ড্রোন, আধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ সক্ষমতা এখনও অক্ষত রয়েছে। এসব স্থান এমন এলাকায় অবস্থিত যেখানে শত্রুপক্ষের পক্ষে পৌঁছানো সম্ভব নয়। বিবৃতিতে শত্রুপক্ষের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ইরান-যুদ্ধে-কৌশলগতভাবে-এ/
বিবৃতিতে বলা হয়েছে, “আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে।” আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই বক্তব্য নতুন করে সংঘাত বৃদ্ধির আশঙ্কা তৈরি করেছে।