• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

আফগানিস্তান-পাকিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: / ২০ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
আফগানিস্তান-পাকিস্তানে ৫.৭ মাত্রার ভূমিকম্প

সাত সকালে শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো এশিয়ার দুই দেশ- আফগানিস্তান ও পাকিস্তান। শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোরে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের (জিএফজেড) এ তথ্য জানিয়েছে।

এক প্রতিবেদনে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু বলছে, ভূমিকম্পটি আফগানিস্তানে বাংলাদেশ সময় সকাল ৫টা ৩৯ মিনিটে অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল উত্তরাঞ্চলীয় শহর কুন্দুজ থেকে প্রায় ৬১ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এদিকে এই ভূমিকম্পে কেঁপেছে পাকিস্তানও। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ভূমিকম্পে দির ও চিত্রালসহ বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে কিছু সময়ের জন্য বাড়ি ও ভবন ছাড়তে বাধ্য হন। তবে সেখানেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কেন্দ্রস্থলটি টেকটোনিক প্লেটের চলাচলের কারণে সক্রিয়। পাকিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা ভূমিকম্পের আফটারশক সম্পর্কে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।

এর আগে গত মাসে উত্তর আফগানিস্তানের বালখ, সামাঙ্গান, সার-ই-পুল, বাগলান ও কুন্দুজসহ কয়েকটি প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত এবং ৯৫৬ জন আহত হন। এ ছাড়া আগস্ট মাসে পূর্ব আফগানিস্তানে আরেকটি ভয়াবহ ভূমিকম্পে ২ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয় এবং প্রায় ৪ হাজার মানুষ আহত হন। ওই ভূমিকম্পে কুনার প্রদেশ ধ্বংসস্তূপে পরিণত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()