আন্তর্জাতিক ডেস্ক-রিপন খান:
বাংলাদেশে নারীদের অধিকার ও ক্ষমতায়নে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গণমাধ্যমকর্মী তানিয়া আফরিন কে এ বছর আন্তর্জাতিক সম্মাননা Critical Leadership Award in Media & Women’s Empowerment প্রদান প্রদান করা হয়।
বর্তমানে তিনি Women & Child Skill Development Foundation (WCSDF), Bangladesh-এর Director of Media, Communications & Women’s Empowerment হিসেবে দায়িত্ব পালন করছেন।
৯ অক্টোবর ২০২৫ তারিখে মালদ্বীপের রাজধানী মালের একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত Asian Business Partnership Summit-এ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়। দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ—ভারত, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ ও আফগানিস্তানসহ একাধিক দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট, সামাজিক ও নীতিনির্ধারক ব্যক্তিত্বদের সম্মিলিত উপস্থিতিতে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন খাতের প্রভাবশালী নেতৃত্বকে স্বীকৃতি দেওয়ার এ আয়োজনে শুধুমাত্র কয়েকজন নির্বাচিত পেশাজীবী এই আন্তর্জাতিক পুরস্কার অর্জনের সুযোগ পান।
গণমাধ্যমের মাধ্যমে সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের অধিকার নিশ্চিতকরণ এবং নীতি-পর্যায়ে তাদের কণ্ঠ তুলে ধরার ক্ষেত্রে দীর্ঘ এক যুগের কাজের স্বীকৃতি হিসেবে তানিয়া আফরিন এ পুরস্কার পান।
তাঁর অনুপস্থিতিতে পুরস্কারটি গ্রহণ করেন Global Star Communication-এর সিইও আর কে রিপন।এই অর্জন বাংলাদেশের নারী নেতৃত্ব ও গণমাধ্যম খাতে আন্তর্জাতিক অঙ্গনে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো।
