অস্ট্রেলিয়ার সিনেটে বোরকা বিতর্ক, হ্যানসনকে আক্রমণ মুসলিম সিনেটরদের
আন্তর্জাতিক ডেস্ক:
/ ৩২
Time View
Update :
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
Share
অস্ট্রেলিয়ার সিনেটে বোরকা বিতর্ক
অস্ট্রেলিয়ার অভিবাসনবিরোধী দল ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসনের বোরকা পরে অস্ট্রেলিয়ান সিনেটে উপস্থিত হওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। তিনি মূলত মুসলিম পোশাকটি জনসাধারণে নিষিদ্ধ করার ব্যাপারে তার রাজনৈতিক প্রচারণার অংশ হিসেবে এটি করেন। এ নিয়ে মুসলিম সিনেটররা তার বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ করেছেন। পলিন হ্যানসনকে অস্ট্রেলিয়ার পাবলিক প্লেসে বোরকা এবং অন্যান্য সম্পূর্ণ মুখ ঢাকার পোশাক নিষিদ্ধ করার একটি বিল প্রস্তাব করার অনুমতি না দেওয়ায় তিনি এ কাণ্ড ঘটান। এটি পার্লামেন্টে হ্যানসনের বোরকা পরে উপস্থিত হওয়ার দ্বিতীয় ঘটনা। তিনি চাইছেন, পাবলিক প্লেসে বোরকা পরাকে নিষিদ্ধ করা হোক। হ্যানসন বোরকা পরে প্রবেশ করার পর সিনেটররা ক্ষোভ প্রকাশ করে। এরপর তিনি তা খুলতে অস্বীকার করলে তাৎক্ষণিক সভা স্থগিত করা হয়। নিউ সাউথ ওয়েলসের গ্রীন্স পার্টির মুসলিম সিনেটর মেহরিন ফারুকি বলেন, ‘তিনি একজন বর্ণবাদী সিনেটর। তিনি স্পষ্টভাবে বর্ণবাদের প্রদর্শন করছেন।’পশ্চিম অস্ট্রেলিয়ার স্বাধীন সেনেটর ফাতিমা পাইম্যান এ ঘটনাকে ‘লজ্জাজনক’ আখ্যায়িত করেন।অস্ট্রেলিয়ার কেন্দ্র-বাম লেবার সরকারের সিনেট নেতা পেনি ওয়ং এবং বিরোধী জোটের সিনেট উপনেতা অ্যান রাসটনও হ্যানসনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন। ওয়ং বলেন, ‘এটি অস্ট্রেলিয়ান সিনেটের একজন সদস্যের যোগ্য নয়।’ বোরকাটি অপসারণে ব্যর্থ হওয়ায় হ্যান্সনকে বরখাস্ত করার জন্য একটি প্রস্তাব উত্থাপন করেন তিনি। তবে হ্যান্সন কক্ষ ত্যাগ করতে অস্বীকার করলে, সিনেটের কার্যক্রম স্থগিত করা হয়।বিবৃতিতে হ্যান্সন বলেন, ‘সুতরাং, যদি সংসদ এটি নিষিদ্ধ না করে, তবে আমি এই পীড়নমূলক, উগ্রবাদী, অধর্মীয় শিরস্ত্রাণ, যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে এবং নারীদের প্রতি দুর্ব্যবহারের প্রতীক, তা আমাদের সংসদের মেঝেতে প্রদর্শন করব, যাতে প্রত্যেক অস্ট্রেলিয়ান জানতে পারে কী ঝুঁকির মধ্যে রয়েছে। আমি এটি পরি তা না চাইলে, বোরকা নিষিদ্ধ করুন।’