• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

অবরোধ কার্যকর করতে নৌবাহিনী ‘জলদস্যুর মতো’ আচরণ করছে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: / ৩২ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

ইরানের বন্দরগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান নৌ-অবরোধ নিয়ে বিতর্কের মধ্যে এবার নিজেই বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানি জাহাজ জব্দের ক্ষেত্রে মার্কিন নৌবাহিনী অনেকটা ‘জলদস্যুদের মতো’ আচরণ করছে। ওয়াশিংটনে এক বক্তব্যে ট্রাম্প জানান, সমুদ্রে ইরানের জাহাজ দখল করে সেখান থেকে তেল ও পণ্য জব্দ করা হচ্ছে এবং এটিকে তিনি ‘লাভজনক ব্যবসা’ বলেও উল্লেখ করেন। তার এই মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের কয়েকটি জাহাজ জব্দ করে, যার মধ্যে নিষেধাজ্ঞার আওতায় থাকা পণ্যবাহী জাহাজ ও একটি তেলবাহী ট্যাংকার রয়েছে। বিশ্লেষকদের মতে, এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। কারণ, ইরান ইতোমধ্যে হরমুজ প্রণালিতে কড়াকড়ি নজরদারি আরোপ করেছে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পথ।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/অবরোধ-মানবে-না-ইরান-প্রেস/

উল্লেখ্য, বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই পথে অচলাবস্থা তৈরি হলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, চলমান সংঘাত ও অবরোধের কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও প্রভাব পড়তে শুরু করেছে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে ট্রাম্প প্রশাসন চাপের মুখে পড়েছে বলেও জানা গেছে। বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি দ্রুত সমাধান না হলে এটি বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()