• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

বিডিআর বিদ্রোহ মামলায় ৮ সাবেক সদস্য জামিনে মুক্ত

স্টাফ রিপোর্টার: / ৫০ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

২০০৯ সালের বহুল আলোচিত বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় কারাবন্দি থাকা আট সাবেক বিডিআর সদস্য জামিনে মুক্তি পেয়েছেন। শুক্রবার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান। এর মধ্যে একজন কাশিমপুর হাই সিকিউরিটি ইউনিট থেকে এবং বাকি সাতজন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে বের হন।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, আদালত থেকে তাদের জামিননামা কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হয়। তাদের বিরুদ্ধে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় আইন অনুযায়ী মুক্তি দেওয়া হয়। কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার জানান, সংশ্লিষ্ট বন্দিদের মুক্তির সব প্রক্রিয়া সম্পন্ন করে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় কারাফটকে অপেক্ষমাণ পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ দেখা যায়।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/জাতীয়-কনভেনশন-ঘিরে-জরুরি/

অন্যদিকে, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২-এর জেল সুপার জানান, ধাপে ধাপে সকাল ও বিকেলে মোট সাতজনকে মুক্তি দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদর দপ্তরে সংঘটিত বিদ্রোহে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/দক্ষিণ-এশিয়ায়-শিক্ষকের-দ/

এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়। হত্যা মামলার রায়ে ২০১৩ সালে শতাধিক আসামিকে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়। সাম্প্রতিক এই জামিনে মুক্তির ঘটনায় আবারও আলোচনায় এসেছে দেশের অন্যতম আলোচিত এই বিদ্রোহ মামলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()