বিশ্বের জ্বালানি বাণিজ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি জলপথ হরমুজ প্রণালী খোলার সময়সীমা শেষ হতে আর বেশি দিন নেই। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নতুন একটি হুমকি দিয়েছেন। ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বলেন, আজ রাতে একটা বড় ধ্বংস হবে। সেটা আর কখনোই ফিরে আসবে না।
তিনি আরও বলেন, আমি চাই না এটা ঘটুক। কিন্তু হয়তো ঘটবে। এখন আমরা অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। সেখানে আলাদা, বুদ্ধিমান এবং কম চরমপন্থী মানসিকতার মানুষেরা বেশি প্রাধান্য পাচ্ছে। হয়তো কিছু ভালো ঘটতে পারে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ইরান-সংঘাতে-জিসিসি-দেশগু/
কে জানে? আমরা আজ রাতেই জানতে পারব। এটা বিশ্বের দীর্ঘ এবং জটিল ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সময়। ৪৭ বছরের প্রতারণা, দুর্নীতি এবং মৃত্যু শেষ হবে। ইরানের সাধারণ মানুষের জন্য ভালো কিছু হোক।