হামের সমস্যা না যাওয়া পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ চেয়ে হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছে। সেইসঙ্গে দেশে হামের কারণে ৪৭ জন শিশুর মৃত্যুর ঘটনায় উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি করার আবেদন জানানো হয়েছে।বৃহস্পতিবার (২ এপ্রিল) হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে এই মামলা করা হয়। আগামী সপ্তাহে হাইকোর্টের একটি প্যানেল এই মামলার শুনানি করতে পারে বলে জানিয়েছেন মামলা দায়েরকারী আইনজীবী।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সরকার-কঠোর-সিদ্ধান্তে-অফ/
এর আগে, বুধবার (১ এপ্রিল) ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের বাচ্চাদের হামের টিকা দিতে সরকারের কাছে দাবি জানিয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়। মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া এই নোটিশ পাঠান। নোটিশে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) বিবাদী করা হয়।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/আমাদের-শক্তি-জানে-না-যুক/
লিগ্যাল নোটিশে আইনজীবী একলাছ উদ্দিন বলেন, টিকার অভাবে দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত হয়ে শিশুদের মৃত্যু ঘটছে। এ ছাড়া আক্রান্ত অনেক শিশু হাসপাতালে চিকিৎসাধীন। অথচ এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। নোটিশে তিনি একটি সংবাদপত্রে প্রকাশিত ‘হামে আরও দুই শিশুর মৃত্যু, উপসর্গ নিয়ে ভর্তি শতাধিক’ শীর্ষক প্রতিবেদন সংযুক্ত করেন। নোটিশে আরও উল্লেখ করেন, ২৪ ঘণ্টার মধ্যে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে একটি মামলা করা হবে। তারই ধারাবাহিকতায় আজ একটি মামলা দায়ের করা হয়েছে।