কুয়েতের মিনা আল-আহমাদি ও মিনা আবদুল্লাহ—দুই তেল শোধনাগারে একই সঙ্গে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি দল।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিররা এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে কুয়েত ফায়ার ফোর্স এ তথ্য জানিয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ভ্যাটিকান-মধ্যপ্রাচ্যের/
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে গুরুত্বপূর্ণ এই জ্বালানি স্থাপনা দুটিতে পরিকল্পিত হামলার পর আগুনের এ সূত্রপাত হয়েছে। বর্তমানে জরুরি উদ্ধারকারী দল দেশের অন্যতম প্রধান এই দুই জ্বালানি কেন্দ্রের ক্ষয়ক্ষতি নিয়ন্ত্রণে কাজ করছে।
সূত্র: আল-জাজিরা