• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ বিদ্যুৎকর্মীর মৃত্যু, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক: / ১০৮ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬
খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্টে ৩ বিদ্যুৎকর্মীর মৃত্যু, আহত ২

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম বলেন, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই পিএলসির (ডেসকো) একটি দল খাঁপাড়া মন্দিরের পাশে কাজ করছিল। বিকেলে তারা ক্রেন দিয়ে তারের একটি বড় রোল ওপরে তোলার চেষ্টা করছিল। এ সময় পাশের একটি বিদ্যুতের খুঁটির তারের সঙ্গে রোলের তার লেগে সেটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে ঘটনাস্থলে থাকা পাঁচজন বিদ্যুৎস্পৃষ্ট হন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/জাসাস-আহ্বায়ক-চিত্র-নায/

পরে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও একজনকে এশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন। বিদ্যুৎস্পৃষ্ট অন্য দুজন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানায়, নিহত রাজীব হোসেনের বাড়ি বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি এলাকায়। তার বাবার নাম মোনায়েম হোসেন। রাজ্জাক মিয়ার বাড়ি একই উপজেলার বাসুকি এলাকায়। তার বাবার নাম চাঁন মিয়া। ফরিদ জামানের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় এলাকায়। তার বাবার নাম আবদুস ছালাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()