• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

বিস্ফোরণের ভিডিও ছড়ানোর পর বন্ধ, কয়েক ঘণ্টা পর চালু দুবাই বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক: / ৯১ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬
কয়েক ঘণ্টা পর চালু দুবাই বিমানবন্দর

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। লন্ডনের হিথ্রোর উদ্দেশে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে০০১ এর ছেড়ে যাওয়ার মাধ্যমে পুনরায় কার্যক্রমে ফিরেছে বিমানবন্দরটি। এর আগে স্থানীয় সময় সকাল ৭টায় টার্মিনাল ত্যাগ করার কথা ছিল এই ফ্লাইটটির। কয়েক ঘণ্টা বিলম্বের পর এখন ছেড়ে গেছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বিমানবন্দরে একটি বিস্ফোরণের ভিডিও সামনে আসার পরই কার্যক্রম স্থগিত করেছিল সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষ। যদিও এই সিদ্ধান্তের কোনো ব্যাখ্যা তারা দেয়নি।

দুবাই সরকারের মিডিয়া অফিসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে পোস্ট করা একটি বার্তায় দাবি করা হয়েছে, বিমানবন্দরে কোনো ঘটনা ঘটেনি। পোস্টে উল্লেখ করা হয়েছে, দুবাই কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে একটি হামলা প্রতিহত করার সময় কিছু ধ্বংসাবশেষ পড়ে সৃষ্ট একটি ছোটখাটো ঘটনা সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

তবে, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে কোনো ঘটনা সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় প্রচারিত প্রতিবেদনও কর্তৃপক্ষ অস্বীকার করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()