• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ইসরায়েলের নতুন হামলা ইরান ও লেবাননে

আন্তর্জাতিক ডেস্ক: / ৮৩ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
ইসরায়েলের নতুন হামলা ইরান ও লেবাননে

ইরানের রাজধানী তেহরান ও অন্যতম শহর ইসফাহানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ এই হামলা চালানো হয়। ইসরায়েলি সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ জানিয়েছে, তারা ইরানের শাসকগোষ্ঠীর বিভিন্ন অবকাঠামোয় বড় হামলা চালিয়েছে।

ইরানের কোম শহরের অন্তত তিনটি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েল। আজ শুক্রবার কোমের একটি শিল্প এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার আহ্বান জানানোর পর ওই হামলা চালানো হয়। ইরানের নূর নিউজের এক প্রতিবেদনে এই হামলার কথা জানানো হয়েছে। এদিকে, লেবানন সীমান্তে সামরিক কার্যক্রমে অংশ নিতে গিয়ে ইসরায়েলের কয়েকজন সেনা আহত হয়েছে। তাদের মধ্যে ইসরায়েলের বর্তমান অর্থমন্ত্রী বেজলাল স্মর্টিচের ছেলেও আছেন।  ইসরায়েলের আর্মি রেডিও এ কথা জানিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ইরানের পাশাপাশি লেবাননেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননে স্থল অভিযানও শুরু করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজলাল কট্টরপন্থী বলে পরিচিতি। তিনি লেবাননের রাজধানী বৈরুতের একাংশকে ফিলিস্তিনের গাজা সিটির খান ইউনিসের মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকি দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()