• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ইন্দোনেশিয়ায় মাউন্ট সেমেরুতে আবারও অগ্ন্যুৎপাত

আন্তর্জাতিক ডেস্ক: / ৭১ Time View
Update : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
মাউন্ট সেমেরুতে আবারও অগ্ন্যুৎপাত

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে দেশটির সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরির একটি মাউন্ট সেমেরুতে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ভোরের দিকে এ ঘটনার পর পর্বতের চূড়া থেকে আকাশে ১৬০০ মিটার পর্যন্ত ছাই ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে রাষ্ট্র পরিচালিত আন্তারা নিউজ জানিয়েছে, সবশেষ খবর পাওয়া পর্যন্ত অগ্ন্যুৎপাত চলছিল। তবে হতাহত বা অবকাঠামোর ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

প্রতিবেদন অনুসারে, এ ঘটনার পর মাউন্ট মারাপি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। তিন কিলোমিটারের মধ্যে জনসাধারণ, পর্যটক ও দর্শনার্থীদের কার্যকলাপ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

এটি ইন্দোনেশিয়ার প্রায় ১৩০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে একটি- প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থিত। প্রসঙ্গত, ইন্দোনেশিয়া ঘন ঘন ভূমিকম্পের সম্মুখীন হয়। দেশটি ১২০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরির আবাসস্থল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()