• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

অবৈধ অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রে ২২ গুদাম নির্মাণের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক: / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
যুক্তরাষ্ট্রে ২২ গুদাম নির্মাণের পরিকল্পনা

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে আরও কঠোর প্রদক্ষেপ নিতে যাচ্ছে মার্কিন প্রশাসন। নতুন পরিকল্পনার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে প্রায় ৮০ হাজার আটক অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা করছে তারা।এ লক্ষ্যে আটক অভিবাসীদের জন্য যুক্তরাষ্ট্রজুড়ে ২২টি গুদাম নির্মাণ করা হবে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নীতি কঠোর করেছেন ট্রাম্প। অবৈধ অভিবাসীদের আটক করে দেশে ফেরত পাঠানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার অবৈধ অভিবাসীদের জন্য গুদাম নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। বর্তমানে আটককৃতদের দেশের যেখানে জায়গা পাওয়া যায় সেখানে পাঠিয়ে দেওয়া হয়। তবে আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) এখন সেই পদ্ধতি বদলে একটি সুশৃঙ্খল ‘ফিডার সিস্টেম’ বা সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে চায় যাতে দ্রুত দেশান্তর (ডিপোর্টেশন) নিশ্চিত করা যায়।

প্রতিবেদন মতে, মার্কিন অভিবাসন ও শুল্ক বিভাগ আটকদের রাখার জন্য কমপক্ষে ২২টি গুদাম স্থাপনের জন্য ঠিকাদারদের সাহায্য চেয়েছে। বর্তমানে মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি ৭০ হাজারের বেশি অভিবাসী আটক রয়েছেন। ২০২৬ সালের মধ্যে তাদের সবাইকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। টেক্সাসের দুটিসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে সংস্কার করা শিল্প গুদামে সাতটি বড় আকারের হোল্ডিং সেন্টার স্থাপন করা হবে। প্রতিটি সেন্টারে ৫ হাজার থেকে ১০ হাজার বন্দি থাকবে, যেখান থেকে অভিবাসীদের নির্বাসন করা হবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, গুদামগুলোতে ১৫টি ছোট আকারের কেন্দ্র স্থাপন করা হবে, প্রতিটিতে ৫০০ থেকে এক হাজার ৫০০ লোক থাকবে। বিশাল এই গুদামগুলো ভার্জিনিয়া, টেক্সাস, লুইজিয়ানা, অ্যারিজোনা, জর্জিয়া এবং মিজৌরির প্রধান লজিস্টিক হাবগুলোর কাছাকাছি স্থাপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()